• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে পুটিয়া বাজারে ১২৫৬ টাকার রান্নার কাজের গ্যাস এর মূল্য টাকা বৃদ্ধি।

কামাল হোসেন নরসিংদী জেলা প্রতিনিধি / ১০৫ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নরসিংদীতে পুটিয়া বাজারে ১২৫৬ টাকার রান্নার কাজের গ্যাস এর মূল্য টাকা বৃদ্ধি

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে গৃহস্থালি রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজি সিলিন্ডার গ্যাস। আর এই সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। নরসিংদীতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে বাড়ছে এলপিজির দাম। সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ক্রেতাদের প্রতি সিলিন্ডার তিনশত টাকা থেকে চারশত টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। এমন অভিযোগ সিলিন্ডার ব্যবহারকারীদের। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়,১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত খূচরা মূল্য ১২৫৬ টাকা হলেও তিনশত থেকে চার শত টাকা বেড়ে তা বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে ১৫ ও ১৬ শত টাকায়। নরসিংদী জেলায় বিভিন্ন বাজারে খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে,তাদের চাহিদা মত এলপিজির গ্যাস এর সরবরাহ বর্তমানে নেই। তাই ক্রেতারা চাইলেও দিতে পারছেন না। ডিলারদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে । তাই দোকানদার ও বাড়তি দামে বিক্রি করছেন। নরসিংদীর পুটিয়া বাজারের সাবেক মেম্বার আব্দুল জলিল মোল্লা ও বাদল মেম্বার যানান ,এক সিলিন্ডার এর দাম দিতে হচ্ছে ১৫ থেকে ১৬ শত টাকা। আবুল বাশার মেম্বার বলেন যার কাজ থেকে যেরকম রাখতে পারে দোকান দার রাখছেন হঠাৎ এমন দাম বৃদ্ধি চিন্তা করা যায় না। ১২ কেজির একটি সিলিন্ডার দাম দিতে হয় ১৬ শত টাকা। অধিকাংশ কোম্পানি সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছেন কেন যানা যায়নি। হাতে গোনা কয়েকটি কোম্পানি এলপিজির গ্যাস সরবরাহ করছেন। নরসিংদী জেলায় প্রতিদিন ২ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও ৫ থেকে ৬ শত সিলিন্ডার পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এছাড়া প্রতি সিলিন্ডার এর কোম্পানি বাড়তি দাম নিচ্ছে। ৩০০ টাকা থেকে ৪০০ টাকা নেওয়ার তো কোনো সুযোগ নেই। তবে খুচরা বিক্রেতারা সামান্য কিছু বাড়তি নিতে পারেন বর্তমান সময়ে তবে এত বেশি নেওয়া ঠিক হচ্ছেনা বলে জানান ক্রেতারা।

 


More News Of This Category
bdit.com.bd