• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।

নগর ভবনের তালা খুলে দিল ইশরাক সমর্থকরা

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

নগর ভবনের তালা খুলে দিল ইশরাক সমর্থকরা

দীর্ঘ ৪০ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান ফটকের তালা খুলে দিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা।

সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনের তালা খোলার মধ্য দিয়ে নাগরিকদের জন্য সব সেবাদানকারী দপ্তরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এর ফলে নাগরিকদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।

সরেজমিনে দেখা যায়, নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য দপ্তরের তালা খুলে দেওয়া হলেও, ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া এবং বেশ কয়েকজন প্রকৌশলীর কক্ষ এখনো তালাবদ্ধ।

এদিকে নাগরিকসেবা চালু হলেও নগর ভবনে এখনো সাধারণ মানুষের তেমন আনাগোনা শুরু হয়নি। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, এখনও নাগরিকরা সেবা চালুর কথা জানেন না বলে ভিড় কম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, এত দিন তপ্তরের তালা থাকলেও মশক এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান ছিল।

রোববার (২২ জুন) আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের পরই আজ সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হলো।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৫ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থনকরা। ১৪ মে তারা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একইসঙ্গে অন্যান্য সেবাদানকারী দফতরেও তালা দেন ইশরাক সমর্থকরা।


More News Of This Category
bdit.com.bd