• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা, গণতান্ত্রিক অবদানের প্রশংসা

Reporter Name / ২৭৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা, গণতান্ত্রিক অবদানের প্রশংসা

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। জানা যায়, পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

পদত্যাগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দুই ছাত্রনেতার অবদানকে উল্লেখযোগ্য হিসেবে মূল্যায়ন করেছেন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি কখনো ভুলবে না। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এটি একটি রূপান্তর মাত্র, আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।”

দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, “সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা অবশ্যই ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে হবে। দেশের মঙ্গলে নিয়োজিত থাকার জন্য তোমাদের প্রতি আমার আহ্বান।”

উল্লেখ্য, মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং গত জুলাই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পদত্যাগের সঙ্গে সঙ্গে তাদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা দেশের ভবিষ্যৎ কর্মকাণ্ডে নতুন দিকনির্দেশনা দিতে পারে বলে মনে করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd