• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

জেলা-উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক তাঁরা !

সুলতান মাহমুদ / ১২৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

জেলা-উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক তাঁরা !

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার সেরা শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা বাছাই কমিটি তাকে উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে মনোনীত করে। তিনি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালের দিকে জেলা শিক্ষা অফিস কর্তৃক এ তথ্য নিশ্চিত করেছে । জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন তালুকদার স্বাক্ষরিত ফলাফল প্রকাশের পর বিজয়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মোহাম্মদ হাবিবুর রহমান ২০১৪ সালে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনীত বোর্ড উচমাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মোহাম্মদ হাবিবুর রহমানকে নির্বাচিত করে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন একই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সিমথিয়া আক্তার। গত ৮ জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরপর সেরার পুরস্কার পেয়ে প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,’স্বীকৃতি পেতে ভালোই লাগে। কর্মে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা থাকলে সফলকাম হওয়া সম্ভব। একজন শিক্ষকের মূল কাজ হলো শিক্ষার্থীর কাছে নিজেকে মডেল হিসেবে উপস্থাপন করে তাদের জীবণগঠনে যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করা। নিজের ভোগ-বিলাসীতা ভুলে ন্যায়-নিষ্ঠার সাথে আপোষহীনভাবে শিক্ষার্থী ও সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা রাখা একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। আমি এই দায়িত্ববোধ থেকেই শিক্ষকতা পেশা উপভোগ করি। আমার প্রতিষ্ঠান প্রধান, সহকর্মী, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকের একান্ত সহযোগিতা ও পরিবার, বন্ধু, শিক্ষকের অনুপ্রেরণায় আমাকে এতদূর নিয়ে এসেছে । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ শ্রীপুর উপজেলায় এবং জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে স্বীকৃতি আমাকে শিক্ষকতার প্রতি আরও কর্তব্যপরায়ন করে তুলবে। এই স্বীকৃতির মর্যাদা রক্ষা করে আরোও গুনগত শিক্ষাদানে বরাবরের মত আগামীতেও সবার সহযোগিতা চাই।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,প্রতি বছরের ন্যায় এবারের শিক্ষা সপ্তাহে সকল ক্যাটাগরিতে অংশগ্রহণ করা সব প্রতিষ্ঠানের বিবেচ্য বিষয় গুলো যাচাই-বাছাই করে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদেরকে অভিনন্দন। শিক্ষা বান্ধব পরিবেশ গঠনে এরসাথে সম্পৃক্ত সকলের ভূমিকা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন তালুকদার সাংবাদিককে বলেন, ‘ শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মনোবল বৃদ্ধি করতে তাঁদের এই পুরুষ্কার ইতিবাচক ভূমিকা পালন করে। শ্রেণী কক্ষে পাঠদান উৎসাহ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরির উৎসাহ দিতেই জাতীয় শিক্ষা সপ্তাহ হাতে নিয়েছে সরকার।”


More News Of This Category
bdit.com.bd