• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

জুলাই ৩৬ স্মরণে প্রার্থী ঘোষণা: প্রথম ধাপে ৩৬টি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 


জুলাই ৩৬ স্মরণে প্রার্থী ঘোষণা: প্রথম ধাপে ৩৬টি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত

ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ | ২৪ জুলাই ২০২৫, ঢাকা

জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় এবং রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। এই ঘোষণা এসেছে ৩৬ জুলাই স্মরণ দিবসের প্রতীকী তাৎপর্যকে কেন্দ্র করে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল প্রাথমিক তালিকা। আগামী দিনে পর্যায়ক্রমে দেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। তবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত দলীয় কৌশল, রাজনৈতিক সমঝোতা কিংবা মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে যেকোনো সময় যেকোনো আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে।

গণঅধিকার পরিষদের এক শীর্ষ নেতা বলেন,

“আমরা প্রার্থী নির্বাচনে গঠনমূলক ও কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছি। জনগণের চাহিদা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কে প্রার্থী হবেন, সেটি নির্ধারণ করবেন দলীয় ফোরাম। দলীয় সিদ্ধান্তই শেষ কথা।”

এছাড়া, প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যোগ্যতা, জনসম্পৃক্ততা, রাজনৈতিক পরিচ্ছন্নতা ও মাঠপর্যায়ের জনপ্রিয়তাকে। অন্যদিকে, দলের ভেতরে কোনো প্রকার বিভ্রান্তি বা গ্রুপিং এড়াতে নেতৃত্ব থেকে বারবার ‘ঐক্য ও আনুগত্য’র বার্তা দেওয়া হচ্ছে।

জুলাই ৩৬ স্মরণে এই প্রার্থী ঘোষণাকে অনেকে দেখছেন গণঅধিকার পরিষদের রাজনৈতিক আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতির দৃঢ়তার প্রতীক হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি নতুন ধারার রাজনীতির পথচলায় এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


More News Of This Category
bdit.com.bd