জামালপুরে এম. শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রিপোর্টার: জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
প্রকাশকাল: ২ আগস্ট ২০২৫
সংবাদসূত্র: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
জামালপুর জেলা বিএনপির প্রজ্বলিত নক্ষত্র, সাবেক ছাত্রনেতা এবং যুব রাজনীতির অগ্রসেনানী এম. শুভ পাঠান-এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা তারেক রহমান যুব পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশটি অনুষ্ঠিত হয় তারেক রহমান যুব পরিষদ, জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু-এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এম. শুভ পাঠান
সাবেক ছাত্রনেতা, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক
জামালপুর জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক
জেডসিএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক
বিশেষ অতিথি ছিলেন:
মোঃ রিপন হোসেন হৃদয়
জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক
জেডসিএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জামালপুর জেলার সদস্য সচিব
উল্লেখযোগ্য উপস্থিতি:
জুনায়েদ – সভাপতি, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, জামালপুর আইন কলেজ শাখা
মাসুদ রানা মাসুম – সিনিয়র সহ-সভাপতি, তারেক রহমান যুব পরিষদ, জামালপুর জেলা
ও সহ-সাংগঠনিক সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক দল, জামালপুর শহর শাখা
জাহিদ হাসান – যুগ্ম সাধারণ সম্পাদক, তারেক রহমান যুব পরিষদ
মামুনুর রশীদ মামুন – সদস্য সচিব, সদর থানা দক্ষিণ জেডসিএফ
শাহরিয়ার হোসেন বিদ্যুৎ – দপ্তর সম্পাদক, জেডসিএফ জেলা শাখা
রাকিব হাসান – সভাপতি, ৫নং ওয়ার্ড শাখা ও সহ-সভাপতি, আইডিয়াল কলেজ ছাত্রদল
জীবন হোসেন – সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড জেডসিএফ
সিয়াম হোসেন – সাংগঠনিক সম্পাদক, ৫নং ওয়ার্ড জেডসিএফ
তুষার – সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড জেডসিএফ
মারুফ, মোবারক হোসেন, সাইম, শামীম – শহর ছাত্রদল ও জেডসিএফ-এর কর্মী
বক্তারা বলেন, এম. শুভ পাঠানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা শুধুমাত্র রাজনৈতিক হয়রানি এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার একটি ষড়যন্ত্র। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, যদি এই হয়রানি অব্যাহত থাকে, তাহলে রাজপথেই হবে চূড়ান্ত জবাব।
অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান এবং জামালপুরে প্রতিরোধের আগুন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ পরিবেশনায়:
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর