• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করলেন কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থা

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করলেন কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থা

কামরুন তানিয়া, কক্সবাজার জেলা

বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের কার্যকরী কমিটির শীর্ষ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করেন কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থা। শুক্রবার বিকালে প্রেসক্লাব সভাপতি কবি,সিনিয়র সাংবাদিক হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার নেতৃত্বে কক্সবাজার সফরে আসা কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক সংস্থার স্থানীয় নেতৃবৃন্দরা।

মাহাবুব আলম এর সভাপতিত্বে ও মমতাজ উদ্দিন বাহারীর সঞ্চলনায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শুরু হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, সহ সাধারন সম্পাদক আমানউল্লাহ সিকদার, রতন দাশ যুগ্ন সাধারণ সম্পাদক আজাদ সহ উখিয়া উপজেলা শাখার সভাপতি কামরুন তানিয়া সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত। তারা জাতীয় প্রেসক্লাব নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে কক্সবাজারের সাংবাদিকতার পরিবেশ, সুযোগ-সুবিধা ও সমস্যাবলি তুলে ধরেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ কক্সবাজারের সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা জাতির কণ্ঠস্বর। কক্সবাজারের সাংবাদিক সমাজ দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতীয় প্রেসক্লাব সবসময় তাদের পাশে থাকবে।

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় প্রেসক্লাবের সাথে এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে কক্সবাজারে সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রমে জাতীয় প্রেসক্লাবের সহযোগিতা কামনা করা হয়।

কক্সবাজার সাংবাদিক মহলের অনেকে মনে করছেন, এই সফরের মাধ্যমে জাতীয় প্রেসক্লাবের সঙ্গে জেলার সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হলো। তারা বলেন, রাজধানীর বাইরের সাংবাদিকদের পাশে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ সরাসরি দাঁড়ানো নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত। আগামীতে আরও সুন্দর, সুশীল সমাজের জন্য দেশের জন্য কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd