জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
৩০ জুলাই ২০২৫, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ওমানপ্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি) জয়পুরহাট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার সকাল ১১টার পর জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের উদ্দেশে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন,
“দীর্ঘ ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা ৭৬-৭৭ সালে গ্রাম সরকারে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক চেতনা আমার পারিবারিক ঐতিহ্য থেকেই পেয়েছি।”
তিনি আরও বলেন,
“স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামাজিক অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। জয়পুরহাট তথা কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে, তবে এই জনপদের মানুষের জন্য নিরলস কাজ করে যেতে চাই।”
সভায় তিলকপুর ইউনিয়নের বিএনপি নেতা মোজাফফর হোসেন, নয়ন হোসেন, সোহাগসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভাটি ছিল ঘরোয়া পরিবেশে আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আমিনুর ইসলামের সক্রিয় অংশগ্রহণ ও প্রবাসী হিসেবে তাঁর অবদান নিয়েও আলোচনা হয়।