• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

জনাব তারেক রহমানের ফেসবুক পোস্টে জোরপূর্বক গুমের বিরুদ্ধে স্পষ্ট বার্তা

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

জনাব তারেক রহমানের ফেসবুক পোস্টে জোরপূর্বক গুমের বিরুদ্ধে স্পষ্ট বার্তা

অনলাইন ডেস্ক রিপোর্ট :আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার ফেসবুক একাউন্টে প্রকাশিত একটি পোস্টে জোরপূর্বক গুমকে বৈশ্বিক সমস্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এই ধরনের অমানবিক ঘটনা ঘটে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থা অনেক সময় সরকারবিরোধী আন্দোলন বা ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এই নির্দয় কৌশল ব্যবহার করে থাকে।

জনাব তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো জানাচ্ছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এ পর্যন্ত কোনো গুমের ঘটনার ন্যায়বিচার হয়নি। তবে তিনি আশার আলো হিসেবে উল্লেখ করেছেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।

তিনি আরও বলেন, হারানো মানুষগুলো তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য ছিলেন। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছে তা আমরা জানি না, তবে তাদের অনুপস্থিতি দেশে এক মর্মান্তিক ও বেদনাবিধুর বাস্তবতা তৈরি করেছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত; আইসিসি-এর রোম সনদের ৭(২) অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

জনাব তারেক রহমান এই মনুষ্যত্বহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিচার এবং জবাবদিহিতার জন্য দুনিয়াজুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আর কোনো ব্যক্তি যেন গুম না হয়। এজন্য জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (আইসিপিপিইডি) অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা অপরিহার্য।


More News Of This Category
bdit.com.bd