বিএনপির নেতার মৃত্যুতে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নূরুজ্জামান লিটনের শোক
শার্শা (যশোর) প্রতিনিধি :রাহাত
যশোরের শার্শা উপজেলা অন্তর্গত ৭নং কায়বা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল গফফারের বড় ভাই আব্দুর রাজ্জাকের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) জোহর নামাজ বাদে মরহুমের জানাজার নামাজ যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে আলহাজ্ব নুরুজ্জামান লিটন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “আব্দুর রাজ্জাক ছিলেন একজন সৎ ও ধর্মপ্রাণ মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী একজন শ্রদ্ধাভাজন মানুষকে হারালো।”
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন—আমিন।