• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের শাকতলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত।

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

 

চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের শাকতলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত।

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা ব্রিজ এলাকায় সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো তৃতীয় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। ২০জুন ২০২৫, শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।

শিশু, যুবক, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই সামাজিক উদ্যোগে। রক্তের গ্রুপ জানা যেমন স্বাস্থ্য সচেতনতায় সহায়ক, তেমনি রক্তদানে আগ্রহীদের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয় তথ্য। অংশগ্রহণকারীরা এই ক্যাম্পের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই জনসেবামূলক কার্যক্রমে সহযোগিতা করেছে শাকতলা যুব সমাজ। ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে পরিচালনায় কাজ করেন স্বেচ্ছাসেবকরা, যাঁদের নিরলস প্রচেষ্টায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “এই ধরণের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে, যাঁদের আন্তরিক সহযোগিতায় ক্যাম্পটি সফল হয়েছে।”

স্থানীয় জনসাধারণের মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে এবং অনেকে ভবিষ্যতেও এমন কার্যক্রমের আয়োজনের আহ্বান জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd