দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
তারিখ: ৩ আগস্ট ২০২৫, রবিবার
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে পুলিশের অভিযানে ধরা পড়েছে জুয়ার আসর। অভিযানে ধৃত হয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও জামায়াতের স্থানীয় সভাপতি সহ ১৪ জন।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে ঢুষমারা থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:
তাদের সবাই ঢুষমারা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি মতিয়ার রহমান জানান, “গ্রেপ্তারকৃতদের আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে।”
এদিকে, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন,
“দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা খারাপ কাজে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন নেতৃত্ব গঠন করা হবে।”
এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একজন ইউপি সদস্য ও রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।