গফরগাঁও উপজেলায় মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল নবনির্বাচিত এমপি আক্তারুজ্জামান বাচ্চু
আদিলুর রহমান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বেআইনি কাজে জড়িত ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। সোমবার পৌর শহরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় এ মাইকিং করা হয়েছে । বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।
বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় নীরব চাঁদাবাজি ও বেআইনি ভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় এমপি আক্তারুজ্জামান বাচ্চু সাহেব। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়।
এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গণমানুষের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা বিএনপি বা কোনো নেতার নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, বেআইনিভাবে অর্থ-বাণিজ্য বা ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়াসহ কোনো বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেন।
সে লক্ষ্যে জনসাধারণকে সতর্ক করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে ।
তিনি বলেন,বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ডে জড়িতরা কেউ দলের হতে পারে না। অন্যায়, অপরাধে জড়িতদের কোনো ছাড় নয়! অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। তাই এর মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ।দেশ নায়ক তারেক রহমান চান দেশটাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা হোক। সবাই মিলে গরবো দেশ সবার আগে বাংলাদেশ।