• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

ক্ষমতার দাপটের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

ক্ষমতার দাপটের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
ঢাকা | ১০ ফেব্রুয়ারি ২০২৬
একজন প্রভাবশালী বিমানের এমডির পক্ষে যদি একাধিক খ্যাতিমান আইনজীবী সারিবদ্ধভাবে দাঁড়াতে পারেন, তবে নির্যাতিতা ও অসহায় মোহনার পাশে আজ হাজারো আইনজীবীর দাঁড়ানো উচিত—এমনই জোরালো আহ্বান জানিয়েছেন আলী আসগর ইমন।
আজ (১০/০২/২০২৬) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিমানের এমডির জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সকল বিবেকবান ও ন্যায়নিষ্ঠ আইনজীবীদের প্রতি আবেগঘন আহ্বান জানান তিনি।
আলী আসগর ইমন বলেন,
“এই লড়াই শুধু একজন মোহনার নয়। এটি ক্ষমতার দাপটের বিরুদ্ধে সাধারণ মানুষের টিকে থাকার লড়াই। আজ যদি আইনের কাঠগড়ায় ন্যায়বিচার দুর্বল হয়ে পড়ে, তবে ভবিষ্যতে আরও অনেক মোহনা নীরবে হারিয়ে যাবে।”
তিনি আরও বলেন,
“আইনের হাত যেন কোনো পদবি, প্রভাব কিংবা অর্থের কাছে জিম্মি না হয়—আজ আদালতে আইনজীবীদের উপস্থিতিই তা প্রমাণ করতে পারে। মোহনার চোখের পানির ভাষা হয়ে আপনারা দাঁড়ান।”
তার বক্তব্যে উঠে আসে, এই মামলার আইনি লড়াই একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে—যা ভবিষ্যতে কোনো ক্ষমতাধর ব্যক্তিকে এমন অভিযোগের মুখে পড়ার আগেই দশবার ভাবতে বাধ্য করবে।
আলী আসগর ইমন আশা প্রকাশ করেন, আজকের এই জামিন শুনানিতে আইনজীবীদের নৈতিক অবস্থান ও পেশাগত সাহস ইতিহাসের অংশ হয়ে থাকবে।


More News Of This Category
bdit.com.bd