• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

কেশবপুরে ৫ আগস্টের কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

কেশবপুরে ৫ আগস্টের কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: হাফিজুর রহমান, যশোর
তারিখ: ২ আগস্ট ২০২৫

যশোরের কেশবপুরে আগামী ৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ।

বক্তব্য দেন আরও অনেক কৃষক দল নেতা, তাদের মধ্যে উল্লেখযোগ্য—ইকবাল হোসেন, কালাম পাটোয়ারী, আতিয়ার রহমান, শেখ আফছার আলী, জালাল উদ্দিন, শহর আলী, আব্দুল গফ্ফার ও আসাদুজ্জামান আসাদ।

বক্তারা বলেন, “বিগত দুঃশাসনের বিরুদ্ধে কৃষক সমাজের ঐক্য অত্যন্ত জরুরি। দেশের কৃষক আজ উৎপাদন খরচের বোঝায় জর্জরিত, আর এই সরকার মুনাফাখোর সিন্ডিকেটের পাহারাদার।”

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ৫ আগস্টের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে কেশবপুর উপজেলা কৃষক দল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করবে।

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর


More News Of This Category
bdit.com.bd