• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্য আটক

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্য আটক

সমাপ্তি ইসলাম ইসলাম
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেল তলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকার আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি চাকরি দেওয়ার আশ্বাস, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি ও প্রভাব খাটানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। সোমবার বিকেলে চাকরির প্রলোভন দেখিয়ে খলিলুর রহমান ও মুশফিক ভুয়া ডিবি পরিচয়ে ওই গ্রামের সাইফুর রহমানের বাড়িতে যান এবং তার স্ত্রী মিনারা খাতুনের কাছে চাকরির নামে ২ লাখ টাকা দাবি করেন। এমনকি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরেরও চাপ দেন।

তাদের সন্দেহজনক আচরণে মিনারা তার স্বামীকে খবর দেন এবং প্রতিবেশীদের জানান। পরে স্থানীয়রা ধাওয়া করে নদের পাড় থেকে দুজনকেই আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, মুশফিক এর আগেও রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র‌্যাবের হাতে আটক হয়েছিলেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহযোগিতায় দুই প্রতারককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


More News Of This Category
bdit.com.bd