• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

কালীগঞ্জে  সড়ক  দুর্ঘটনায় ১ প্রবাসীর স্বপ্নের মৃত্যু

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

কালীগঞ্জে  সড়ক  দুর্ঘটনায় ১ প্রবাসীর স্বপ্নের মৃত্যু

হাফিজুর রহমান সাতক্ষীরা (কালিগঞ্জ) প্রতিনিধিঃ
স্বপ্ন ছিল বাড়িতে এসে পাসপোর্ট করে স্ত্রী, সন্তানকে সাথে নিয়ে স্বপ্নের কর্মস্থল সৌদি আরবে  ফিরে যাবেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী আশিকুজ্জামান আশিকের মৃত্যুতে সব স্বপ্ন শেষ। গত রবিবার( ১০ আগস্ট) বিকাল সাড়ে  ৪ টার দিকে স্ত্রী , শিশু সন্তানের পাসপোর্ট করানোর জন্য কাজ শেষে সাতক্ষীরা পাসপোর্ট অফিস থেকে বাড়ী ফেরার পথে স্ত্রীর ওড়না মোটর সাইকেলের চাকার সঙ্গে পেচিয়ে দেবহাটা থানার হাদিপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে সাজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে আশিকুজ্জামানের মৃত্যু হয়। ঐ  সময় গুরুতর আহত অবস্থায় শিশু সন্তান ও স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নলতা হাসপাতালে ভর্তি করে। নিহত সৌদি প্রবাসী আশিকুজ্জামান আশিক (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যদের সচ্ছলতা ফিরিয়ে আনতে সে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছিল। গত ১৮/১৯ দিন আগে বাড়িতে এসে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের কর্মস্থল সৌদি আরবে ফিরে  যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার কথাই কথা রয়ে গেল স্বপ্ন পূরণ হলো না। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ঐ দিন রাতে এশার নামাজের পরে তার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


More News Of This Category
bdit.com.bd