তারিখ: ৪ আগস্ট ২০২৫, সময়: ১৬:৪৫
রিপোর্টার: জনতার কণ্ঠস্বর ডেস্ক
সার্বিক তত্ত্বাবধানে ফলাফল ঘোষণা করলেন তাসকিন আহমেদ চিশতি
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র আওতাধীন কৃষ্ণনগর, বিষ্ণুপুর এবং তরালী—এই তিনটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৭টি ওয়ার্ডে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।
ভোটগ্রহণের জন্য নির্বাচিত কেন্দ্রসমূহ ছিল—কৃষ্ণনগরে কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাই স্কুল, বিষ্ণুপুরে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং তরালীতে তারালী মাধ্যমিক বিদ্যালয়।
১. সভাপতি: মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক: আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক: মহিবুল্লাহ
২. সভাপতি: হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক: হাফিজুর রহমান (২), সাংগঠনিক সম্পাদক: জাহিদ হাসান
৩. সভাপতি: আজিবর রহমান, সাধারণ সম্পাদক: ডা. মোস্তাফিজুর রহমান (মনু), সাংগঠনিক সম্পাদক: সিরাজুল ইসলাম
৪. সভাপতি: ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক: জমাত আলী, সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম
৫. সভাপতি: নুরুল হক, সাধারণ সম্পাদক: আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক: আতিক হাসান
৬. সভাপতি: খোকন ঢালী, সাধারণ সম্পাদক: বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক: মোসলেম আলী
৭. সভাপতি: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক: আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক: জবেদ আলী
৮. সভাপতি: লোকমান হোসেন, সাধারণ সম্পাদক: মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক: আবু রাহায়ন
৯. সভাপতি: মফিজুর রহমান, সাধারণ সম্পাদক: আজিবার রহমান, সাংগঠনিক সম্পাদক: আব্দুল হাই
১. সভাপতি: গোলাম বারী গাজী, সাধারণ সম্পাদক: আকবর আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক: সাজ্জাত আলী
২. সভাপতি: সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক: নজিবর রহমান খোকন মোল্লা, সাংগঠনিক সম্পাদক: মোসলেম আলী মোল্লা
৩. সভাপতি: মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক: তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম
৪. সভাপতি: গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক: শাহাবুদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক: সিদ্দিক মোড়ল
৫. সভাপতি: মুজিবুর রহমান গাজী, সাধারণ সম্পাদক: আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক: শফিকুল ইসলাম
৬. সভাপতি: শেখ নুরুদ্দিন, সাধারণ সম্পাদক: বাবুর আলী বাবু, সাংগঠনিক সম্পাদক: সাদ্দাম হোসেন
৭. সভাপতি: শেখ সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক: খলিল মোড়ল
৮. সভাপতি: জালাল গাজী, সাধারণ সম্পাদক: মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক: আসমত আলী
৯. সভাপতি: আজিজুল গাজী, সাধারণ সম্পাদক: আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক: আবুল বাশার
২ নং ওয়ার্ড: সভাপতি: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: নুরুজ্জামান
৫ নং ওয়ার্ড: সভাপতি: অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক: জাহাঙ্গীর আলম
৬ নং ওয়ার্ড: সভাপতি: ইউপি সদস্য আরশাদ আলী, সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম
৯ নং ওয়ার্ড: সভাপতি: চান্দু, সাধারণ সম্পাদক: সুজাত
এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অলিউল ইসলাম ওলি এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান। সার্বিক নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদীয়-৪ আসনের টিম প্রধান তাসকিন আহমেদ চিশতি। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আক্তারুল ইসলাম ও শাহীন ইসলাম।
ছোটখাটো মতানৈক্য থাকলেও পুরো নির্বাচন উৎসবমুখর, স্বচ্ছ এবং সক্রিয় অংশগ্রহণে পূর্ণ ছিল। দীর্ঘদিন পরে সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক নেতৃত্ব নির্ধারণে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ ও ঐক্যবদ্ধতা স্পষ্ট হয়েছে। বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের এই প্রক্রিয়া আগামী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলের ভিত্তি আরও মজবুত করবে বলেই আশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com