• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

কামাল উদ্দিন বিশ্বাসকে শার্শা উপজেলা সাংবাদিক সংস্থার সংবর্ধনা

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

কামাল উদ্দিন বিশ্বাসকে শার্শা উপজেলা সাংবাদিক সংস্থার সংবর্ধনা

ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ | যশোর প্রতিনিধি: শরীফুল ইসলাম
২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সম্মাননা পেলেন সাংবাদিক কামাল উদ্দিন বিশ্বাস। জাতীয় সাংবাদিক সংস্থা, শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সদ্য শার্শা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সাংবাদিক সমাজ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় বেনাপোলের গোলদার ম্যানসনে সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এইচ.এম. আবুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক “গ্রামের সংবাদ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আঃ মোন্নাফ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক তথ্য পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোঃ মিলন খান, নিউজ টোয়েন্টি ওয়ান আইপি টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও বিডি খবর পত্রিকার মফস্বল সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাধন। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা শরিফুল আলম নয়ন।

অনুষ্ঠানে কামাল উদ্দিন বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংস্থার পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক নয়ন হালদার, ডাঃ এনামুল কবীর, জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান, ইব্রাহিম হোসেন, আজগার আলী, আবু সাঈদ, হাবিবুর রহমান, মোঃ শওকাত আলী খাঁ, জসিম উদ্দিন, সাহাবুদ্দিন আহমেদ, জিয়াউর রহমান জুয়েলসহ সাংবাদিক সমাজের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কামাল উদ্দিন বিশ্বাসের রাজনৈতিক অগ্রযাত্রা ও সাংবাদিকতা জগতের ভূমিকা নিয়ে প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতা পেশাকেও উচ্চতায় নিয়ে যাবেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, গণমাধ্যম-রাজনীতির সংযোগস্থলে এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।


More News Of This Category
bdit.com.bd