• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ / ৯১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত(৭১)সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেছেন। আইবিএননিউজকে এ সংবাদ দিয়েছেন এএসএম হামিদ হাসান ।

গত বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে ভোগপাড়া এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয়। এছাড়াও কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

এসময় কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পুলিশ কর্মকর্তা ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের লোকজন উপস্থিত ছিলেন।

তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পপপপপ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও “৮০ দশকের কটিয়াদি সরকারি কলেজ ছাএ সংসদের ভিপি ছিদ্দিকুর রহমান ভূঁইয়া ,কটিয়াদি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দীন,আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা,আওয়ামী লীগ নেতা আবু ঈসা মনজিল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম স্বপন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সংবাদিক হাকিকুল ইসলাম খোকন প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd