• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ

উলিপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ২৩৩ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

উলিপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
২ আগস্ট ২০২৫, শনিবার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৬৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। এই গৌরবোজ্জ্বল আয়োজনটি শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় উপজেলা অডিটোরিয়াম হলরুমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যেটেব-এর সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী। তাঁর বক্তব্যে তিনি বলেন,

“শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। মাদক, সন্ত্রাস ও অনৈতিকতার পথ এড়িয়ে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নেতৃত্বে আসে — এটাই আমাদের প্রত্যাশা। তাদের পাশে থাকতে হবে পরিবার, শিক্ষক ও সমাজকে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম. আলমগীর কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • মো. আবু তাহের, অধ্যক্ষ, ধরনিবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা
  • মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ, বালার চর ফাজিল মাদ্রাসা
  • মাওলানা মো. আতাউর রহমান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উলিপুর
  • মো. রাজ্জাকুল হোসেন রিপন, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল (বিএনপি), উলিপুর
  • তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলাম, উলিপুর
  • মতলেবুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি
  • নেচার উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি, কুড়িগ্রাম জেলা শাখা
  • মাওলানা সিরাজুল ইসলাম, সভাপতি, নাগরিক পার্টি, উলিপুর

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুনতাহা হোসেন মিথিলা। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখে আবরার ফাইম রাইম ও উৎসব সরকার।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“শুধু ভালো ফল করলেই চলবে না — নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধেও হতে হবে অনন্য। তরুণদের মধ্য থেকেই সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ রচনা হবে।”

আয়োজনটি শুধু সংবর্ধনাই নয়, বরং একটি সামাজিক বার্তা — তরুণ প্রজন্মই আলোকিত বাংলাদেশের ভবিষ্যৎ। এই অনুষ্ঠান স্থানীয়ভাবে নেতৃত্ব গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।


More News Of This Category
bdit.com.bd