অনলাইন ডেস্ক :আত্মসম্মানবোধ যাদের নেই, তাদের রাজনীতি করা উচিত নয়
যারা আত্মসম্মান হারিয়ে ফেলেছে, যারা নিজেকে বিকিয়ে দিতে পারে যেকোনো সময়, তাদের রাজনীতিতে থাকার কোনো অধিকারই নেই…রাজনীতি কোনো চাটুকারিতার ক্ষেত্র নয়, এটা দুর্নীতির ভাগ বসানো বা ক্ষমতার চাটুকার হয়ে থাকার জায়গা নয়…কিন্তু বাস্তবতা হলো, আজ অনেকেই আত্মসম্মান বিসর্জন দিয়ে, নিজের চিন্তা, আদর্শ, এমনকি দলের মর্যাদাকেও জলাঞ্জলি দিয়ে পদ-পদবির জন্য ঘুরছে, মাথা নিচু করে চলে বেড়াচ্ছে ক্ষমতাবানের দরজায় দরজায়…
আত্মসম্মানহীন এই শ্রেণির মানুষেরা দলের জন্য বোঝা, জনগণের জন্য তামাশা…তারা ক্ষমতায় থাকলে দল দুর্বল হয়, আর বিরোধী দলে থাকলে দলকে বিক্রি করে দিতে দ্বিধা করে না…এরা দলীয় আদর্শের নয়, সুবিধার অনুসারী…আজ যাকে গালি দেয়, কাল তাকেই সালাম ঠুকে দেয়, কারণ তাদের কোনো নীতি নেই, লজ্জা নেই, ঘৃণা করার মতো কিছু অবশিষ্ট নেই…
রাজনীতি কোনো ‘ধর্ণা দিয়ে কিছু পাওয়ার’ জায়গা না, এটা লড়াইয়ের, আত্মত্যাগের, সাহসিকতার জায়গা…যাদের আত্মসম্মানবোধ নেই, তাদের রাজনীতি না করে ব্যবসা করা উচিত বা কারো পেছনে দালালি করাই শ্রেয়…দেশ, দল, এবং আদর্শ রক্ষার ভার আত্মসম্মানবোধসম্পন্ন সাহসী মানুষের হাতে থাকা উচিত।
সোজা কথা—নিজেকে বিকিয়ে দিতে পারা মানুষ রাজনীতিতে আসলে, রাজনীতি নষ্ট হয়…সমাজ পঁচে যায়…দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।