• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: চুন কারখানা, সিএনজি স্টেশন, শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন, অর্থদণ্ড

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: চুন কারখানা, সিএনজি স্টেশন, শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন, অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, মোঃ শাহজাহান বাশার
সারাদেশে অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) নারায়ণগঞ্জ ও সাভার অঞ্চলে পরিচালিত হয় তিনটি পৃথক অভিযান। এসব অভিযানে একাধিক শিল্প প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন, আবাসিক সংযোগসহ মোট ৫টি স্পটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং শতাধিক অবৈধ লাইন জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে দুইটি শিল্পপ্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার কুড়িপাড়া, মদনপুর ও বন্দর এলাকায় তিতাস গ্যাসের জোবিঅ-বন্দর অঞ্চলের আওতাধীন এলাকায় মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় এক চুন ফ্যাক্টরি (৫টি ভাট্টি বিশিষ্ট)-র অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে ৫৭ ফুট পাইপ, ২টি ২ ইঞ্চি ভাল্ব, ২টি সার্ভিস টি, ৩টি বার্নার ও ১৫টি বেলচা জব্দ করা হয়। চুন কারখানার মালিক উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা বা আটক সম্ভব হয়নি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশে মালিক ও ভূমি মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় অভিযোগ প্রস্তুত করা হচ্ছে।

এক্সক্যাভেটর মেশিন দিয়ে চুন ফ্যাক্টরির অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও চুন নষ্ট করে ফেলা হয়। একই এলাকায় আকিজ সিমেন্ট লাইনের পাশে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি লাইন সংযোগ বিচ্ছিন্ন ও উৎসস্থলে কিলিং করা হয়।

একই দিনে, হাসিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে রূপগঞ্জ এলাকার মাহনা, টেকাপাড়া, ভুলতা ও আশেপাশের অঞ্চলজুড়ে অভিযান চালানো হয়।
প্রায় ১.৮ কিলোমিটার এলাকার ৩৫০টি বাড়ির মোট ৫৫০টি অবৈধ আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০০ ফুট পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়।

এছাড়া বিসমিল্লাহ ফিলিং এন্ড সিএনজি স্টেশন (গ্রাহক সংকেত: ৭৩৭-০০০২২ ও ৮৩৭-০০০৫০১)-এর গ্যাস বিল বকেয়ার কারণে উভয় রানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং উৎসে কিলিং ও ক্যাপিং করে লাইন বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া সাভার উপজেলার রাজফুলবাড়ীয়া, দক্ষিণ রামচন্দ্রপুর, তেঁতুলঝোড়া ও হেমায়েতপুর এলাকায় তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার ও জোবিঅ-সাভারের আওতাধীন ৪টি স্পটে অভিযান চালানো হয়।
মিল্টন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘আলহামদুলিল্লাহ ফ্যাশন হাউজ’ ও ‘মেসার্স আল আকসা ওয়াশিং প্ল্যান্ট’ নামক দুইটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে মোট ৪৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয় এবং এতে প্রতি মাসে আনুমানিক ১৩,৭৪,২৬০/- টাকার গ্যাস চুরি প্রতিরোধ সম্ভব হয়েছে। অভিযুক্ত দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যাসের অপচয়, চুরি এবং অবৈধ সংযোগ প্রতিরোধে তিতাস গ্যাস নিরবিচারে অভিযান অব্যাহত রাখবে। জনস্বার্থে ও জাতীয় সম্পদ রক্ষায় তিতাসের পক্ষ থেকে এমন কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, অভিযানে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনী, কারিগরি দল এবং মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


More News Of This Category
bdit.com.bd