• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

বেনাপোলে এসএসসি ২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন নুরুজ্জামান লিটন

Reporter Name / ১৯৬ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

বেনাপোলে এসএসসি ২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন নুরুজ্জামান লিটন

বেনাপোল প্রতিনিধি | ৮ নভেম্বর ২০২৫, শনিবার

“তোমারই আগামী দিনের বাংলাদেশ, স্বশিক্ষিত তোমাকে হতেই হবে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুজ্জামান লিটনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম। এ সময় উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৬টি মাদ্রাসা ও গার্লস স্কুলের মোট ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মানিক কুমার সাহা, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, শার্শা উপজেলা কলেজ কমিটির সভাপতি প্রফেসর মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলমগীর কবির, মুক্তিযোদ্ধা সাফা খাঁ, সাংবাদিক নেতা রোকনুজ্জামান রিপন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সানি, চিকিৎসক প্রতিনিধি ও কৃষক প্রতিনিধি আমিরুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজ জোহা সেলিম।

বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

আয়োজক আলহাজ্ব মো. নুরুজ্জামান লিটন বলেন,

> “শার্শার কৃতী শিক্ষার্থীরাই আমাদের গর্ব। তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই বিশ্বাস থেকেই তাদের অনুপ্রাণিত করতে এ আয়োজন করেছি।”

 

সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যোগাবে।


More News Of This Category
bdit.com.bd