• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

মুন্সিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী সাজ্জাদ কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি

Reporter Name / ৩২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

মুন্সিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী সাজ্জাদ কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি।

মুন্সিগঞ্জ প্রতিনিধি -মুন্সিগঞ্জ জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অস্ত্রধারী জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ।

গত বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়।

ছাত্রলীগের পদবী ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র ছিলেন সাজ্জাত হোসেন সাগর। জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি সাগর। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাগরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, চব্বিশের ৪ আগস্ট মুন্সিগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।


More News Of This Category
bdit.com.bd