১৫ অক্টোবর ২০২৫ │ জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একে এম আতিকুজ্জামান সনির চাচা শাহাদত হোসেন আজ রাত ৭টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম শাহাদত হোসেনের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সামাজিক সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বেনাপোল জুড়ে শোকের আবহ নেমে এসেছে।
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com