• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান, ডিসি কিছুই না

Reporter Name / ১০২ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান, ডিসি কিছুই না

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ডিসি-ইউএনও আমার কাছে কিছু না, তোকেও দেখে নেব

‘আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান। ডিসি আমার কাছে কিছুই না। আমার সঙ্গে বিচারপতিদের সম্পর্ক রয়েছে। তোকে দেখে নেব।’ এমন হুমকির একটি ভিডিও আজ মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার হিসেবে নিয়োগ পেতে আবেদন করা আব্দুল আলী নামে এক ব্যক্তি এ হুমকি দেন তদন্তে যাওয়া কর্মকর্তাকে। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারে। হুমকিদাতা আব্দুল আলী ওই এলাকার বাসিন্দা। আর তদন্তে যাওয়া কর্মকর্তা হলেন হাতিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন।

ভাইরাল হওয়া ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আব্দুল আলী উত্তেজিত হয়ে তদন্ত কর্মকর্তা কাজী ইমরান হোসেনকে মারতে যাচ্ছেন। এ সময় ওই কর্মকর্তাকে গালাগাল করছেন তিনি। পাশে থাকা অনেকে আব্দুল আলীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে ওই কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করেন।

জানা যায়, হাতিয়ায় টিসিবি ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিলার হিসেবে নিয়োগ পেতে তমরদ্দি ইউনিয়নে আবেদন করেন ২০ জন। আবেদন করা ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করার দায়িত্ব পান উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন। তথ্য যাচাই করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাঠ পর্যায়ে পরিদর্শনে যান। এসময় আব্দুল আলীর দোকান-ঘর দেখতে যান ওই কর্মকর্তা। ঘরের তালা খুলে দিতে বললে আব্দুল আলী ওই কর্মকর্তার উপর ক্ষুব্ধ হন।

এ বিষয়ে আব্দুল আলী বলেন, ‘আমাকে কল না দিয়ে উনারা তদন্ত করতে এসেছিলেন। আমি অন্য মাধ্যমে খবর পেয়ে সেখানে যাই। ঘর খুলতে দেরি হওয়ায় ওই কর্মকর্তা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই দু-একটা কথা রাগের মাথায় বলেছি।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন বলেন, ‘আমি ডিলার নিয়োগের আবেদনকারীদের তথ্য যাচাই-বাচাই করার জন্য মাঠ পরিদর্শনে যাই। আব্দুল আলী একজন আবেদনকারী। তিনি তদন্তে সহযোগিতা না করে মিথ্যা তথ্য দেন। এসব বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি আমাকে গাল-মন্দ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে আমি স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করি। ঘটনাটি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সমাজসেবা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। এছাড়াও ভিডিও দেখেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


More News Of This Category
bdit.com.bd