• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গলাচিপা-দশমিনায় আগমন উপলক্ষে জনসাধারণের মাঝে আনন্দের বন্যা

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গলাচিপা-দশমিনায় আগমন উপলক্ষে জনসাধারণের মাঝে আনন্দের বন্যা

প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
পটুয়াখালী, ১৪ অক্টোবর ২০২৫:

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গলাচিপা-দশমিনা সফরকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

সফরসূচি অনুযায়ী, নুরুল হক নুর আজ মঙ্গলবার বিকেলে পটুয়াখালী চৌরাস্তায় জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করবেন। পথসভা শেষে তিনি দশমিনা উদ্দেশ্যে রওনা হবেন এবং রাতে সেখানে অবস্থান করবেন।

আগামী ১৫ অক্টোবর (বুধবার) বিকেল ৪টায় তিনি গলাচিপা পৌরমঞ্চে এক মতবিনিময় সভায় যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন প্রতিনিধি সভা।

এছাড়া ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় গজালিয়া ইউনিয়নে হুজুরের কবর জিয়ারত, বিকেল ৪টায় চরবিশ্বাস বাজারে এবং সন্ধ্যা ৬টায় চরকাজল রবিবারিয়া বাজারে গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ চিকিৎসা শেষে হামলার পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় ফিরছেন নুরুল হক নুর। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে


More News Of This Category
bdit.com.bd