• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট শার্শায় তারুণ্যের জয়গান: বাহাদুরপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিয়াদ আলী, সামনে ছয় দফা উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের সমর্থন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে আলোচনায় শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন নাজমুল হাসান ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানবিকতার অনন্য দৃষ্টান্ত প্রিসিলা ফাতেমা, প্রবাসের মাটিতে থেকেও হৃদয়ে বাংলাদেশ, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর পথচলার অঙ্গীকার হাইওয়ে পুলিশের নতুন অ্যাডিশনাল আইজিপি মোঃ সায়েদুর রহমান: মহাসড়কে নিরাপত্তা, দৃশ্যমান পুলিশিং ও পেশাদারিত্ব বৃদ্ধির প্রত্যাশা এসআরবির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ: জননিরাপত্তা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বড় প্রত্যাশা কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন

নওগাঁ বাসীকে দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন -মাসুদ হাসান তুহিন 

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

নওগাঁ বাসীকে দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন -মাসুদ হাসান তুহিন

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। দুর্গা পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে নওগাঁ সদর উপজেলা বাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, নওগাঁ সদর ৫ আসনে সাংসদ সদস্য পদ প্রার্থী মাসুদ হাসান তুহিন।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন এবং সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd