রিপোর্টার: জনতার কণ্ঠস্বর ডেস্ক
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক:
গত ডিসেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাংলো থেকে দুটি ছাগল রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে জানা যায়, ঘটনাটির নেপথ্যে ছিলেন এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মজার ছলে তারা দেয়াল টপকে ছাগল দুটি নিয়ে যান। একটিকে রাতেই জবাই করে ভোজসভার আয়োজন করা হয়, আরেকটিকে ফেরত দেওয়া হয় গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা—‘চপ্পুর পদত্যাগ চাই।’
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কাওরান বাজার থেকে কসাই এনে রাতভর চলে মাংসের পার্টি। অন্যদিকে ফেরত দেওয়া ছাগলটি আসে প্রতিবাদী রূপে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাসিরুদ্দীন ও রিফাত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভেংচি কাটছেন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে অভিযোগ করেন। বিষয়টি বিব্রতকর অবস্থায় ঠেলে দেয় তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদকে। তিনি নতুন ছাগল কিনে দিলেও নজরুল তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
ঘটনার ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও নাসিরুদ্দীন পাটওয়ারী কোনো মন্তব্য করেননি। তবে এনসিপির মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত জানান, তিনি বিষয়টি নিয়ে পাটওয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
এদিকে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো ছাগল সংক্রান্ত মামলা পাননি।
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com