• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

যশোরের বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নে বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

যশোরের বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নে বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে

 

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরকে হারিয়ে মাগুরার শুভ সূচনা দুপুরের পর থেকেই মাঠে যাওয়ার প্রস্তুতি। চারিদিকে রঙিন বেলুন, ব্যানার, ফেস্টুন ও মুখরোচক সব খাবারের দোকান। খেলা শুরুর আগ থেকে মাঠে ঢোকার দীর্ঘ সারি। মাঠ ভর্তি দর্শক। সবার মধ্যে টানটান উত্তেজনা। খেলার প্রথমার্ধের ৮ মিনিটে প্রথম গোলটি করেন স্মিতা মুমু দলের লেফট উইং-ব্যাক সাব্বির। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। এক পর্যায়ে ২০ মিনিটের মাথায় স্টাইকার মিরাজ আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধের বাকি সময়ে গোল শোধে জোর চেষ্টা চালায় প্রতিপক্ষ দল। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে পরাজয় সঙ্গী হয় কাজীপাড়া ক্লাবের। শনিবার যশোরের খাজুরায় মাহাবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠের চিত্র ছিল এটি। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ। এদিন বিকেল চারটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি হুমায়ন কবিরের বাঁশিতে শুরু হয় নকআউটের এ ফুটবল লড়াই। এর আধাঘন্টা আগে নানা রঙের বেলুন অবমুক্ত করে টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বড়ভাই রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্টাইকার মিরাজ। আগামী ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাগুরার শালিখা ব্রাদার্স ইউনিয়ন ও একতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।


More News Of This Category
bdit.com.bd