• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

বরগুনার শীর্ষ সন্ত্রাসী কালু ইব্রাহিম ঢাকায় র‍্যাবের অভিযানে গ্রেফতার

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

বরগুনার শীর্ষ সন্ত্রাসী কালু ইব্রাহিম ঢাকায় র‍্যাবের অভিযানে গ্রেফতার

 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

র‍্যাব-৮,পটুয়াখালী ক্যাম্প কর্তৃক বরগুনা জেলার কথিত শীর্ষ সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামী কালু ইব্রাহিম ঢাকা মহানগর, ডিএমপি, দক্ষিণখান থানা এলাকা হতে গ্রেফতার।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১, সিপিসি-২, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৯/২০২৫ইং তারিখ সময় আনুমানিক ২৩:৪৫ ঘটিকার সময় ঢাকা মহানগর ডিএমপি, দক্ষিণখান থানাধীন রাইসা হেয়ার ড্রেসার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, দেওয়ানপাড়া মডেল স্কুল রোড এলাকা হতে অভিযান পরিচালনা করে বরগুনা জেলার আলোচিত শীর্ষ সন্ত্র্রাসী মোঃ কালু ওরফে ইব্রাহীম কালু ওরফে বস্তি কালু, পিতা- সোনা মল্লিক সাং ডেমা চামেলী বাজার, ০১নং বদরখালী ইউপি, থানা ও জেলা বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে আসামী কালু ইব্রাহিম গত ০৩/০৯/২৫ তারিখ দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে যখম করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ঘটনাটি র‌্যাব-৮,বরিশাল এর দৃষ্টিগোচর হয় এবং তাকে গ্রেফতার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও আসামী কালু ওরফে বস্তি কালু বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই এবং নারী ঘটিত অপরাধ কার্যক্রম সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা মামলা সহ বিজ্ঞ আদালত কতৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।


More News Of This Category
bdit.com.bd