• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

নরসিংদী মহিষাশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওসারের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন।

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

নরসিংদী মহিষাশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওসারের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক মারধর ও হেনস্তার শিকার হয়েছেন চেয়ারম্যান ও তার অনুসারীদের কর্তৃক। এ ঘটনায় অদ্য ৯ সেপ্টেম্বর ২৫ ইং মঙ্গলবার দুপুরে মাধবদীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাধবদী প্রেসক্লাব ও নরসিংদীর রিপোর্টার্স ক্লাব সহ অন্যান্য সাংবাদিকরা। এতে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে চেয়ারম্যান মুফতি কাউছারকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান ও গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে মাধবদী পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেন এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকারের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা ঘটনাটি ইউএনও কে অবহিত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। এ ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকরা অভিযোগ করেন,মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সাংবাদিকদের মারধর করে তাদের বহনকারী মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং মোবাইল, ক্যামেরা, মাইক্রোফোন, আইডি কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সময়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়ারম্যান ও তার অনুসারীরা সাংবাদিকদের আটকে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেন। ভুক্তভোগী সংবাদকর্মীরা আরও জানান, মহিষাশুরা ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া,বিভিন্ন সময় চাল চুরি, বল প্রয়োগের মাধ্যমে জমি দখল, মানুষকে জিম্মি করা সহ নানা অপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠেছে। এর প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর ২৫ ইং সোমবার বিকালে এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে সরেজমিনে ইউনিয়ন পরিষদে যান আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ জাকারিয়া এবং নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোঃ শাহিন মিয়া। এ তিন সাংবাদিকদের উপর এই বর্বরোচিত হামলা চালায় ইউপি চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন,আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে আমি সম্পৃক্ত নই। আমি কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নই। যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের কাছে জিজ্ঞেস করুন।এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার বলেন, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের আশ্বাস দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd