• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর আন্তর্জাতিক হিসেবে প্রখ্যাত ভূমিকা করুণানন্দ থের

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর আন্তর্জাতিক হিসেবে প্রখ্যাত ভূমিকা করুণানন্দ থের

মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়নের সোমপাড়া গ্রামে পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্ম অতীশ দীপঙ্করের জন্মস্থানকে “পণ্ডিতের ভিটা” নামে পরিচিত করে থাকে। অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের আন্তর্জাতিক হিসেবে প্রখ্যাত ভূমিকা পরিচালক অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থের।

আন্তর্জাতিক অতীশ দীপঙ্কর বলতে এই প্রখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত, যিনি তিব্বতে বৌদ্ধধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একজন ধর্মগুরু, দার্শনিক ও অনুবাদক, যিনি দুই শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করে তিব্বতের ধর্ম ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিলেন। তাঁর অবদান ও জীবন আজও বাংলাদেশ এবং আন্তর্জাতিক ভাবে স্মরণীয় হয়ে আছে।

অতীশ দীপঙ্করের জীবন দর্শন অতীশ দীপঙ্করের পিতা ছিলেন পাল রাজাদের অধীনস্ত সামন্ত রাজা। শৈশবে তাঁর নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। ১০ বছর বয়সেই অতীশ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারার এক বিরল প্রতিভা প্রদর্শন করেন। পরবর্তীতে তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষার জন্য যান এবং মাত্র ১২ বছর বয়সে শৃঙ্খলাবদ্ধ হয়ে দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। ১২ থেকে ২১ বছর বয়স পর্যন্ত তিনি বিভিন্ন পণ্ডিতের কাছে শাস্ত্র শিক্ষা গ্রহণ করেন। সর্বশেষ দীক্ষা তিনি আচার্য ধর্ম পালের কাছ থেকে গ্রহণ করেন এবং দীর্ঘ ১২ বছর বৌদ্ধ দর্শন শাস্ত্র অধ্যয়ন করার পর স্বদেশে ফিরে বিক্রমশিলা বিহারে অধ্যাপনা শুরু করেন। তিনি বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসাবিদ্যা ও কারিগরি বিদ্যা বিষয়ে প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। বৌদ্ধ ধর্মের নানা সংস্কারের মধ্যে তিনি সন্ন্যাসী জীবন অতিবাহিত করলেও ১০৫৪ সালে ৭৩ বছর বয়সে লাসা নগরের চে-থঙ্গের দ্রোলমা লাখাং তারা মন্দিরে তাঁর মৃত্যু হয়।

তিনি তিব্বতের কাছে একজন মহামানব এবং ‘অদ্বিতীয় গুরুরূপে’ পূজনীয়। তাঁর নামে বাংলাদেশে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যা ২০০৪ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন পায়। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন।

তাঁর রচনাবলী বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসা বিদ্যা এবং কারিগরি বিদ্যা সম্পর্কিত ছিল, যা তিব্বতী ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়। তিনি তিব্বতের ধর্ম, রাজনীতি এবং জীবনধারা সম্পর্কে অনেক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন, যার মধ্যে ‘তাঞ্জুর’ নামে একটি বিশাল শাস্ত্রগ্রন্থও রয়েছে। তিব্বতে তাঁর অবদান এতই গুরুত্বপূর্ণ ছিল যে, স্থানীয়রা তাঁকে ‘অতীশ’ উপাধিতে ভূষিত করে।


More News Of This Category
bdit.com.bd