• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অধ্যাপক নাগিব হোসেনের শুভেচ্ছা বার্তা

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অধ্যাপক নাগিব হোসেনের শুভেচ্ছা বার্তা

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সকল নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীকে অধ্যাপক নাগিব হোসেন আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাঁর অবদানের প্রশংসা করেছেন।

অধ্যাপক নাগিব হোসেন বার্তায় বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিএনপি আজ ৪৭ বছরে পদার্পণ করেছে। এটি কেবল একটি দলের বার্ষিকী নয়; এটি দেশের জনগণের আশা, আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দক্ষ রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কৃষি বিপ্লব, শিল্পায়ন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং জাতীয় ঐক্যের ভিত্তি মজবুত হয়েছিল। স্বল্প সময়ে তিনি দেশের জন্য শক্তিশালী ও স্থিতিশীল প্রেক্ষাপট তৈরি করেছিলেন, যা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।”

অধ্যাপক নাগিব হোসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অমুল্য। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব ইতিহাসে স্মরণীয়। দীর্ঘ সময় কারাবরণ ও রাজনৈতিক নিপীড়নের মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান রেখেছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদানের প্রশংসা জানিয়ে বলেন, “তারেক রহমান দেশের কল্যাণ ও জনগণের সেবায় রাজনীতি করে যাচ্ছেন। সরকারি নিপীড়ন ও নির্বাসনের মধ্যেও তিনি দলকে সুসংগঠিত রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে অক্লান্তভাবে কাজ করছেন। দলের সকলকে তার প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অধ্যাপক নাগিব হোসেন দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন—বিএনপি যে গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার চেতনা এবং দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার সঙ্গে সবাইকে একসাথে কাজ করতে হবে।


More News Of This Category
bdit.com.bd