• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত

জলবায়ু সংকট মোকাবিলায় খান ফাউন্ডেশনের উদ্যোগে নাগরিক প্রশিক্ষণ

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

জলবায়ু সংকট মোকাবিলায় খান ফাউন্ডেশনের উদ্যোগে নাগরিক প্রশিক্ষণ

লোকমান ইসলাম রানা

স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে দিনব্যাপী “নাগরিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্থানীয় পর্যায়ের সরকারি ও বেসরকারি কমিটির কার্যক্রম, কমিটি গঠনের নিয়ম, বাজেট প্রণয়ন, ভূমি সংক্রান্ত সেবা, জন্মনিবন্ধন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ নাগরিক জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্লাস বাংলাদেশ সোসাইটি-এর প্রধান সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন—
“জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। স্থানীয় সরকারের কার্যকর ভূমিকা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই সংকট মোকাবিলা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভয়েস ফর চেইঞ্জ এর জেলা প্রজেক্ট অফিসার আবু সহলাম,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি),GNKBS NGO-র নির্বাহী পরিচালক সৈয়দা দুলারী ইকবাল,আজিজুর রহমান রাজু,ইশতিয়াক হাদীসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে আলোচনা পরিচালনা করেন ভয়েস ফর চেইঞ্জ-এর প্রজেক্ট অফিসার শামীমা ইয়াছিন। বক্তব্য রাখেন প্রজেক্টের সিনিয়র অফিসার ইসমত আরা ইয়াসমিন এবং অফিসার বেদনা খাতুন।

এছাড়া একই উদ্দেশ্যে খান ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত “টেবিল বৈঠক” অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার স্বচ্ছতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নাগরিক অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

বক্তারা বলেন,জনগণকে সাথে নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে হবে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের মতো বড় সংকট মোকাবিলা করা সম্ভব।”

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলমান এ প্রকল্পের আওতায় দেশব্যাপী নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ ও বৈঠক আয়োজন করা হচ্ছে।

পরিশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ঘরে ঘরে পৌঁছাবে, জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলা সহজ হবে এবং গড়ে উঠবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই স্থানীয় সরকার ব্যবস্থা।


More News Of This Category
bdit.com.bd