• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

যশোরে সাংবাদিক রুকুনউদ্দৌলাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name / ১৯৭ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

যশোরে সাংবাদিক রুকুনউদ্দৌলাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

 

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
প্রবীণ সাংবাদিক, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে যশোরবাসী। শনিবার দুপুরে গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব যশোর তাঁর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে।শনিবার বেলা সাড়ে ১২টায় মরহুমের মরদেহ প্রেসক্লাব যশোরে আনা হলে, সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। যশোর জেলা বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাগপা সহ বহু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ নানা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।রুকুনউদ্দৌলার মরদেহ উদীচী যশোর কার্যালয়ে নেওয়া হলে সেখানে উদীচী, সুরবিতান, বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্র, তির্যক থিয়েটার, বাচতে শেখা, চারুতীর্থসহ বহু সংগঠন শ্রদ্ধা জানায়। তাঁকে ঘিরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের মাঝে ছিলো গভীর শোক ও শ্রদ্ধাব।জোহরের নামাজের পর মরদেহ নেওয়া হয় যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে। সেখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন যশোর সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। জানাজায় অংশ নেন মরহুমের বড়ভাই একরাম-উদ-দ্দৌলা, যিনি কল্যাণ পত্রিকার সম্পাদক ও সংবাদপত্র পরিষদের সভাপতি। তিনি সকলের কাছে তাঁর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন।জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, শহিদুল বারী রবু, অ্যাডভোকেট জাফর সাদিকসহ বহু সাংবাদিক ও রাজনৈতিক নেতা।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, কাজী আব্দুস সবুর, জাগপার কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিন অমিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সানোয়ার আলম খান দুলু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাবেক কাউন্সিলার রাজিবুল আলম প্রমুখ জানাজায় অংশগ্রহণ করেন।মরহুমের আত্মার শান্তি কামনায় আগামী সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল ও শোকবই রাখা হবে। একই দিন বাদ আসর খালধার রোডের আমিনিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যা সাতটার পর যশোর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুকুনউদ্দৌলাহ। তাঁর মৃত্যুতে যশোরে শোকের ছায়া নেমে এসেছে। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আপসহীন সাংবাদিক, সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনাবাহী নির্ভীক কণ্ঠস্বর। তাঁর প্রস্থানে দেশের সংবাদ জগৎ হারালো এক গুণী ও অভিজ্ঞ পথপ্রদর্শককে।


More News Of This Category
bdit.com.bd