• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

মোহনপুরে বিপুল পরিমাণের রিং জাল পুড়িয়ে ধ্বংস

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 


মোহনপুরে বিপুল পরিমাণের রিং জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ আলাউদ্দীন মন্ডল
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) সকালে কেশরহাট পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে বিপুল পরিমাণ রিং জাল মজুদ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ২৭০টি রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পরে উপজেলা চত্বরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, “কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০টি রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে।”


 


More News Of This Category
bdit.com.bd