• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস: জুলাইয়ের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যের আহ্বান মাহদী আমিনের ফেসবুক পোস্টে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে শার্শায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মরহুম আলহাজ্ব নাজির হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী ৭ আগস্ট স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক; সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

নড়াগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

 

নড়াগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলার নড়াগাতী থানায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে নড়াগাতী থানা বিএনপি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল। এসময় স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে সংগঠিত করে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত করেছিলেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়ে তিনি ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় এই সংগঠন আজও দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সভাপতি লস্কর ফিরোজ আহমেদ বলেন, “স্বেচ্ছাসেবক দল মানেই ত্যাগ, স্বেচ্ছাসেবক দল মানেই সেবার মনোভাব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আমাদের কর্মীরা অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও ঠিক তেমনি সাহসিকতার সঙ্গে মাঠে থাকবে।”

প্রধান বক্তা তৌফিক এলাহী রুবেল বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। স্বেচ্ছাসেবক দল গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে গঠিত হয়েছিল। আজ এই বিশেষ দিনে আমরা শপথ নিচ্ছি, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিতে পিছপা হব না।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরও বলেন, দুঃসময় বা দুর্যোগে যখন মানুষ অসহায় হয়ে পড়ে, তখন স্বেচ্ছাসেবক দলের কর্মীরাই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্যা, ঘূর্ণিঝড়, মহামারির মতো সংকটময় সময়ে স্বেচ্ছাসেবক দল সেচ্ছায় মানুষের পাশে থেকে কাজ করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় নড়াগাতী থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী অংশগ্রহণ করেন।


More News Of This Category
bdit.com.bd