• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

যশোর-৮৬-০২ আসনে জননেত্রী সাবিরা নাজমুল মুন্নীকে এমপি দেখতে চান সর্বস্তরের মানুষ

Reporter Name / ১০১৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

১৭ আগস্ট ২০২৫

জনতার কণ্ঠস্বর ডেস্ক

যশোর-৮৬-০২ আসনে জননেত্রী সাবিরা নাজমুল মুন্নীকে এমপি দেখতে চান সর্বস্তরের মানুষ

যশোরের ঝিকরগাছা-চৌগাছা (যশোর ৮৬-০২) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানবিক, সৎ, দক্ষ ও সাহসী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত জননেত্রী জনাবা সাবিরা নাজমুল মুন্নীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান সর্বস্তরের জনগণ।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নে তাঁর নিরলস অবদান ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত—সবাই তাঁকে একটি আস্থার নাম হিসেবে বিবেচনা করছে।

ঝিকরগাছার তরুণ সমাজ ও চৌগাছার বিভিন্ন পেশাজীবী সংগঠন মনে করছে, দীর্ঘদিনের অবহেলিত এ আসনে আধুনিক উন্নয়ন কাঠামো গড়ে তুলতে সাবিরা নাজমুল মুন্নীর বিকল্প নেই। শিক্ষা খাতে নতুন প্রজন্মের জন্য আধুনিক সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবায় সহজলভ্যতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন—এসব ক্ষেত্রে তিনি গত কয়েক বছরে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন।

স্থানীয় জনপ্রিয় রাজনৈতিক কর্মী ইমদাদুল রিপন বলেন, “জননেত্রী সাবিরা নাজমুল মুন্নী ভাবি ইতোমধ্যেই প্রমাণ করেছেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং একজন মানবিক অভিভাবক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে যশোর-০২ আসনের উন্নয়নের স্বার্থে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ।”

গ্রামীণ জনপদের নারীরা জানাচ্ছেন, সাবিরা নাজমুল মুন্নীর নেতৃত্বে তারা সামাজিক নিরাপত্তা, নারীশিক্ষার প্রসার ও পরিবারিক উন্নয়নে সাহস পেয়েছেন। অন্যদিকে কৃষক ও শ্রমজীবী শ্রেণি বলছে, তিনি কৃষির আধুনিকায়ন ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যশোর ৮৬-০২ আসনে যদি জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, তবে সাবিরা নাজমুল মুন্নী আগামী নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে আসবেন।

জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠা এই মানবিক নেত্রীর পক্ষে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা ও সমর্থনের স্রোত বইতে শুরু করেছে।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd