• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

ইউটিউবে এক মিলিয়ন ভিউ: কত টাকা আয় হয়, জানুন বিস্তারিত

Reporter Name / ১০২৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

১২ আগস্ট ২০২৫
জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com

ইউটিউবে এক মিলিয়ন ভিউ: কত টাকা আয় হয়, জানুন বিস্তারিত

ইউটিউব এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, আয়ের এক বিশাল ক্ষেত্রও বটে। একটি ভিডিও ভাইরাল হয়ে এক মিলিয়ন ভিউ পাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে প্রশ্ন থেকে যায়—এক মিলিয়ন ভিউ হলে আসলে কত টাকা আয় হয়?

বিশেষজ্ঞদের মতে, ইউটিউব থেকে আয় শুরু করতে হলে প্রথম শর্ত হলো ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত থাকা এবং ভিডিওর অন্তত এক হাজার ভিউ থাকা। সাধারণত এক হাজার ভিউ থেকে ১–২৫ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১০৭ থেকে ২,৬০০ টাকা) পর্যন্ত আয় হতে পারে। ভিউ বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের অঙ্কও বেড়ে যায়। উদাহরণস্বরূপ, এক লাখ ভিউ থেকে আয় হতে পারে প্রায় ১,০০০ ডলার পর্যন্ত।

তাহলে এক মিলিয়ন ভিউয়ের ক্ষেত্রে? তথ্য অনুযায়ী, এক মিলিয়ন ভিউ থেকে সাধারণত ২,৫০০ থেকে ৫,০০০ ডলার আয় করা সম্ভব, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২.৫ লাখ থেকে ৫ লাখ টাকা। তবে এটি গড় হিসাব; প্রকৃত আয় নির্ভর করে—

ভিডিওর বিষয়বস্তু (প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ইত্যাদি বিষয়ে আয় বেশি)

দর্শকদের ভৌগোলিক অবস্থান (উন্নত দেশগুলোতে সিপিএম বেশি)

বিজ্ঞাপনের ধরন ও বিন্যাস

ভিডিওর দৈর্ঘ্য (বড় ভিডিওতে বেশি বিজ্ঞাপন দেখানো যায়)

ক্লিক-থ্রু রেট (সিটিআর) ও বিজ্ঞাপনদাতাদের বাজেট

বিশেষ করে সিপিএম (Cost Per Mille) ও সিটিআর (Click Through Rate) আয়ের মূল নিয়ামক। সিপিএম ও সিটিআর যত বেশি হবে, আয়ের পরিমাণও তত বাড়বে। বিজ্ঞাপনদাতারা ফিন্যান্স, প্রযুক্তি এবং ব্যবসা সংক্রান্ত কন্টেন্টের জন্য তুলনামূলক বেশি অর্থ প্রদান করে থাকেন।

তবে ইউটিউবে মূল আয় আসে শুধুমাত্র ভিউ থেকে নয়; বরং বিজ্ঞাপন, প্রোমোশন, স্পনসরশিপ এবং ব্র্যান্ড ডিল থেকেও বড় অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব। ফলে এক মিলিয়ন ভিউ পাওয়া একটি সাফল্যের ধাপ হলেও, প্রকৃত আয়ের ক্ষেত্রটি অনেক বিস্তৃত।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd