• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে বাংলাদেশ: বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মন্তব্য

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 

খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে বাংলাদেশ: বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মন্তব্য

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার

ঢাকা, ৮ জুলাই – সরকারি খাদ্যপণ্য এবং অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেবে বাংলাদেশ বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এই মন্তব্য করেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, এয়ারক্রাফটসহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বাড়াবে। সরকারিভাবে খাদ্যপণ্য ও অস্ত্র কেনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের পণ্যের প্রতি গুরুত্ব বৃদ্ধি পাবে। এসব ক্ষেত্রে শুল্ক ছাড় দিতে বা গ্রহণ করতে বাধা নেই বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “ভিয়েতনাম নেগোসিয়েশনের মাধ্যমে ২৬ শতাংশ শুল্ক কমাতে সক্ষম হয়েছে। বাংলাদেশ কেন তা পারেনি? এর কারণ আমাদেরও চেষ্টা কম ছিল না। যদি শুল্ক কমানো না হয়, তবে কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে। তবে আলোচনার পথ এখনো খোলা আছে এবং আমরা আশা করি ভাল কিছু ফলাফল আসবে।”

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ ধরনের নীতিমালা ও কৌশল নির্ধারণের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর এবং আমদানি ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd