• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

বিশেষ প্রতিনিধি / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন লাকি বেগম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার শাহ আলমের ছেলে, নিজেকে যুবদল নেতা পরিচয় দেওয়া রাজু আহমেদ গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে একটি মিথ্যা চাঁদাবাজির ঘটনা সাজিয়ে তার ছেলে আরিফুল ইসলাম সজিবকে মারধর করেন। এ সময় রাজু আহমেদের নেতৃত্বে ১০-১২ জন লোক হামলায় অংশ নেয়। হামলার সময় রাজুর নিজের লোকজনও আহত হয় বলে দাবি করেন তিনি। পরে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার কারণে পরিবারের সব পুরুষ সদস্য বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

লাকি বেগম আরও অভিযোগ করেন, পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে থাকার সুযোগে গত ২৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে রাজু আহমেদের অনুসারীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্জাক, রনি ও পলাশ বাহিনীর সদস্যরা তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাবরিনা আক্তার, শাহারা, ইসরাত জাহান ইভা ও জেসমিন বেগম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাজু আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd