২৫ ফেব্রুয়ারী জাফর ভান্ডার
দরবার শরীফের বার্ষিক ওরশ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ড সুচক্রদন্ডীতে জাফর ভান্ডার দরবার শরীফের ২৩তম বার্ষিক ওরশ শরীফ ও
ঈদে মিলাদুন্নবী ( স:) আগামী ১২ ফাল্গুন ২৫ ফেব্রুয়ারী বুধবার মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
উক্ত বার্ষিক ওরশ ও ঈদের মিলাদুন্নবী
উপলক্ষে জাফর ভান্ডার দরবার শরীফে পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ঐদিন বাদে ফজর খতমে কোরআন, বাদ এশা মিলাদ মাহফিল, রাতে সেমা মাহফিল
রাত দুইটায় আখেরী মোনাজাত শেষে ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হবে। মিলাদ মাহফিলে প্রধান মেহমানে আলা আলহাজ্ব শাহছুফি সৈয়দ কুতুব উদ্দীন শাহ্ (ম.)সাজ্জাদানশীন ও বড় মিয়া, হাছনাত মঞ্জিল, আমির ভান্ডার শরীফ, পটিয়া। দরবারে পক্ষ থেকে
বড় শাহজাদা মোহাম্মদ দিদারুল আলম মাইজভান্ডারী, শাহজাদা মোহাম্মদ খোরশেদুল আলম আরিফ মাইজভান্ডারী, শাহজাদা মোহাম্মদ মহিবুল আলম হিরু বার্ষিক ওরশ সফল করা আহবান জানিয়েছেন।
Salim Chowdory