• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট শার্শায় তারুণ্যের জয়গান: বাহাদুরপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিয়াদ আলী, সামনে ছয় দফা উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের সমর্থন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে আলোচনায় শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন নাজমুল হাসান ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানবিকতার অনন্য দৃষ্টান্ত প্রিসিলা ফাতেমা, প্রবাসের মাটিতে থেকেও হৃদয়ে বাংলাদেশ, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর পথচলার অঙ্গীকার হাইওয়ে পুলিশের নতুন অ্যাডিশনাল আইজিপি মোঃ সায়েদুর রহমান: মহাসড়কে নিরাপত্তা, দৃশ্যমান পুলিশিং ও পেশাদারিত্ব বৃদ্ধির প্রত্যাশা এসআরবির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ: জননিরাপত্তা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বড় প্রত্যাশা কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন

জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

রবিউল ইসলাম মেলান্দহ জামালপুর প্রতিনিধ / ৭৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ
উপজেলা বাসীর

রবিউল ইসলাম মেলান্দহ জামালপুর প্রতিনিধ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর( ৩ ) মেলান্দহ মাদারগঞ্জ ৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ তিন দশক ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধার করে তিনি মেলান্দাহ মাদারগঞ্জে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে মেলান্দহ মাদারগঞ্জের জনমানুষের আস্থার প্রতীক হিসেবে উঠে আসা এই মানবিক নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে উপজেলাবাসী তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাচ্ছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মেলান্দহ মাদারগঞ্জে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল, শুভেচ্ছা আর অভিনন্দনে মুখর হয়ে ওঠেছে পুরো জনপদ। অনেকেই এ বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন। মোস্তাফিজুর রহমান বাবুলের রাজনৈতিক জীবন
সংগ্রাম মুখর। প্রতিকূল সময়ে হামলা, মামলা ও নির্যাতনের মুখেও তিনি দলকে সুসংগঠিত রাখতে অটল ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানবিক গুণাবলিই তাকে অনন্য করে তুলেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও দুঃসময়ের মধ্যেও তার দৃঢ় অবস্থান ও সাহসিকতা আজকের এই বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ- সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল দীর্ঘ সতেরো বছর নিজের নির্বাচনী এলাকা কিংবা উপজেলার গন্ডিতে সীমাবদ্ধ থাকেননি। দলের দুঃসময়ে তিনি জামালপুর জেলার বিভিন্ন -উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলন-সংগ্রামসহ দলের পুনঃগঠন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে তার ধারাবাহিক উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যকর নানামূখী উদ্যোগ নেবেন এবং বিশেষ করে তরুণ সমাজ উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা মেলান্দহ মাদারগঞ্জবাসীর
মেলান্দহ মাদারগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, বৃহত্তর পরিসরে দায়িত্ব পেলে তিনি মেলান্দহ মাদারগঞ্জসহ পুরো অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন।
সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় গড়া মোস্তাফিজুর রহমান বাবুলের এই বিজয় তাই কেবল একটি নির্বাচনী সাফল্য নয়; এটি এক নেতার প্রতি জনতার গভীর আস্থা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিচ্ছবির ইঙ্গিত বহন করে।

 


More News Of This Category
bdit.com.bd