• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

জাতীয় পতাকা উত্তোলনে গাফিলতি, প্রশ্নের মুখে ডিমলার একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

জাতীয় পতাকা উত্তোলনে গাফিলতি, প্রশ্নের মুখে ডিমলার একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান
মোঃ ইমরান ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে রাষ্ট্রীয় নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে।
সরকারি গেজেট অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এ উপলক্ষে রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়।
তবে সরেজমিনে দেখা যায়, শুক্রবার (রাষ্ট্রীয় শোক দিবস) ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, এমপিওভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাষ্ট্রীয় শোক দিবসের নির্দেশনা যথাযথভাবে পালন করেনি। এতে প্রতিষ্ঠানটির দায়িত্বশীলতা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ও সচেতন নাগরিক বলেন, “রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। কিন্তু এখানে পতাকাই তোলা হয়নি, যা স্পষ্টভাবে সরকারি নির্দেশনার লঙ্ঘন।”
এ বিষয়ে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ইসলাম বলেন, “সম্ভবত দায়িত্বপ্রাপ্ত পিয়ন অনুপস্থিত থাকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। তবে রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা উত্তোলন না হওয়াটা অনাকাঙ্ক্ষিত।”
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ আফরোজা বেগম বলেন, “প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্ব হলো রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করা। এ বিষয়ে আমরা আগেই নির্দেশনা দিয়েছি। যদি নিয়ম ভঙ্গ হয়ে থাকে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের মতে, রাষ্ট্রীয় শোক দিবস ও জাতীয় দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার বিষয়টি নিশ্চিত করা প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্ব। এ ক্ষেত্রে দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে রাষ্ট্রীয় কর্মসূচি পালনে এমন গাফিলতি না ঘটে।


More News Of This Category
bdit.com.bd