• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

হাতিয়ায় গ্ৰাম আদালত সক্রিয়করণে মতবিনিময় কর্মশালা।

Reporter Name / ১৯৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

হাতিয়ায় গ্ৰাম আদালত সক্রিয়করণে মতবিনিময় কর্মশালা।

 

মোঃ শাহেদ উদ্দিন
স্টাফ রিপোর্টার

 

 

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্ৰাম আদালত সক্রিয়করণে স্থানীয় গণ্যমান্য ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়‌।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশে গ্ৰাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় কর্মশালা পরিচালনা করেন হাতিয়া উপজেলা গ্ৰাম আদালত সমন্বয়কারী মোঃ আশ্রাফ উদ্দিন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্ৰামীণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো গ্ৰাম আদালত। ছোটখাটো বিরোধ, পারিবারিক সমস্যা কিংবা সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হলে দীর্ঘ সময় ও অর্থ ব্যায় হয়। অথচ গ্ৰাম আদালত ব্যবস্থাকে সক্রিয় করলে অল্প খরচে দ্রুত সময়ে এবং স্থানীয়ভাবে বিচারপ্রাপ্তির সম্ভব হয়।

মোঃ আলাউদ্দিন বলেন, গ্ৰাম আদালত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রথম ধাপ। জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌছে দিতে গ্ৰাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শালিস বা অনানুষ্ঠানিক আলোচনার পরিবর্তে আইনি কাঠামোর মধ্যে থেকেই গ্ৰাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত। তিনি স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্য আরো বলেন, আমরা চাই গ্ৰাম আদালতের প্রতি মানুষের আস্থা তৈরি হোক। এর মাধ্যমে সমাজের ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং অযথা মামলা – মোকদ্দমার ঝামেলা থেকে ও জনগণ মুক্তি পাবে।

অনুষ্ঠানে বক্তারা গ্ৰাম আদালতের কার্যক্রমকে আরো বেশি জনবান্ধব ও কার্যকর করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd