• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত

নির্বাচনকে সামনে রেখে চার হাজার এএসআই নিয়োগ: সিনিয়র সচিব মোখলেস

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

জনতার কণ্ঠস্বর ডেস্ক

নির্বাচনকে সামনে রেখে চার হাজার এএসআই নিয়োগ: সিনিয়র সচিব মোখলেস

জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর ও নিরপেক্ষ রাখতে চার হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা যদি নির্বাচনের সময় পক্ষপাতিত্ব করেন বা সুষ্ঠু প্রক্রিয়ার অন্তরায় হয়ে দাঁড়ান, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এই ঘোষণা দেন।

তিনি বলেন, “আসন্ন নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমকে শক্তিশালী করার অংশ হিসেবে মোট চার হাজার এএসআই নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৫০ শতাংশ সরাসরি এবং বাকি ৫০ শতাংশ পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে। এ প্রক্রিয়ার কিছু সংশোধনী ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।”

সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বিভিন্ন বাহিনীকে শক্তিশালী করার প্রক্রিয়ায় নীতিগত সম্মতি দিয়েছেন। তার নির্দেশনার ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন পদ সৃজন করা হয়েছে।

ডিসি নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাত সদস্যের একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গত তিনটি জাতীয় নির্বাচনে যেসব রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক (ডিসি) দায়িত্ব পালন করেছেন, তারা এবারের নির্বাচনে আর কোনোভাবেই দায়িত্ব পালন করতে পারবেন না।

জনপ্রশাসন সচিবের এই বক্তব্যকে নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের আস্থার যোগ্য করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 


More News Of This Category
bdit.com.bd