• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name / ৩০৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন কলেজের ৩২ জন শিক্ষক ও কর্মকর্তা।

প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মহাপরিচালক প্রফেসর ড. মো. জুলফিকার হায়দার। তিনি অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং এমন উদ্যোগকে দেশের অন্যান্য কলেজেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি বলেন, “তথ্য-প্রযুক্তি নির্ভর বর্তমান যুগে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রাসঙ্গিক রাখতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। এই ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে কেবল শিক্ষক ও কর্মকর্তাই নয়, কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীদেরও প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রশিক্ষণ আয়োজনকে প্রাণবন্ত ও সফল করতে কলেজের কর্মচারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।


 


More News Of This Category
bdit.com.bd