• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

২০০৫-এর মতো আবারও ভূমিহীনদের বিনামূল্যে জমি দেবে বিএনপি: মেজর হাফিজ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: / ৫৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

 

২০০৫-এর মতো আবারও ভূমিহীনদের বিনামূল্যে জমি দেবে বিএনপি: মেজর হাফিজ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চরের ভূমিহীন পরিবারগুলোকে বিনামূল্যে জমি বন্দোবস্ত দেওয়া হবে। এতে চরের খাস জমি নিয়ে চাঁদাবাজি ও দখলবাজির সুযোগ বন্ধ হবে।

তিনি বলেন, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার তজুমদ্দিনের বিভিন্ন চরে ১০ হাজার ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দিয়েছিল। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবার তখন মাথা গোঁজার ঠিকানা পেয়েছিল। বিএনপি অতীতেও চরের মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, গত ১৬ বছরে চরের খাস জমি ভূমিহীনদের বন্দোবস্ত না দিয়ে দখল বিক্রি করা হয়েছে। এর ফলে নিরীহ মানুষ চরম শোষণের শিকার হয়েছে এবং শান্তিতে ঘুমাতে পারেনি। বিএনপি চায়—চরের পরবর্তী প্রজন্ম বন্দোবস্তের মাধ্যমে একখণ্ড জমির গর্বিত মালিক হোক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেলে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু ও চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, সাহাদাত হোসেন পাটওয়ারী, জেলা যুবদলের সহসভাপতি হাসান সাফা পিন্টু, শাহ মো. শাহীন সাজী, অ্যাডভোকেট খালিদ হাসান মিরাজ, উপজেলা যুবদল নেতা মো. শাহজাহান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd